শুক্রবার, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিনিয়োগের সীমা লঙ্ঘন: জরিমানার কবলে এনআরবি ব্যাংক
spot_img
spot_img

বিনিয়োগের সীমা লঙ্ঘন: জরিমানার কবলে এনআরবি ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে নির্ধারিত সীমার বেশি বিনিয়োগ করায় জরিমানার কবলে পড়েছে বেসরকারি খাতের এনআরবি ব্যাংক লিমিটেড। নির্ধারিত সীমার অতিরিক্ত বিনিয়োগ করায় এই প্রতিষ্ঠানকে ৪৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়, পুঁজিবাজারে পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ১৯৯১ এর (২৬ক (১) ধারা লঙ্ঘন করায় এনআরবি ব্যাংকের ব্যাখ্যা গ্রহণযোগ্য হয়নি।

ব্যাংক কোম্পানি আইনের ১৯৯১ এর (২৬ক (১) ধারা লঙ্ঘনের জন্য একই আইনের ২৬ক(৩) ধারার আওতায় মোট ৪৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হলো। জরিমানার পত্র দেওয়ার তারিখ থেকে তিন দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসে রক্ষিত সাধারণ হিসাব প্রধান কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

যথাসময়ে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসে রক্ষিত এনআরবি ব্যাংকের চলতি হিসাব থেকে বিকলনের মাধ্যমে জরিমানার টাকা আদায় করা হবে।

জরিমানার বিষয়টি স্বীকার করে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মামুন মাহমুদ শাহ বলেন, আমাদের সিএফও (প্রধান আর্থিক কর্মকর্তা) কাউকে না জানিয়ে পাইওনিয়ার ইন্সুরেন্সে অতিরিক্ত বিনিয়োগ করেছিলেন। জানার পর বিষয়টি তদন্ত করে তাকে সাময়িক বরখাস্ত করেছি। গত জুন মাসে এ ঘটনা ঘটে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাইওনিয়ার ইন্সুরেন্সের শেয়ারদর গত বছরের জুন থেকে চলতি বছরের জুনের মধ্যে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। মাত্র এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২৯ টাকা থেকে গত ১৪ জুন ২১৫ টাকায় ওঠে। অর্থাৎ এক বছরে শেয়ারটির দর বেড়েছিল সাড়ে ৭গুণ।

অস্বাভাবিক এ দরবৃদ্ধির ক্ষেত্রে বেসরকারি ব্যাংক জড়িত ছিল বলে প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর পর তদন্ত শুরু হলে এনআরবি ব্যাংক বীমা কোম্পানিটির শেয়ার বিক্রি করতে শুরু করে। এতে দরপতন শুরু হয় শেয়ারটির। আজ ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১৩১ টাকা ২০ পয়সায় কেনাবেচা হয়।

সূত্র আরো জানিয়েছে, শেয়ারবাজারের অস্বাভাবিক উত্থানের প্রেক্ষাপটে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম তদারক করতে গিয়ে এ কারসাজির তথ্য পায় বাংলাদেশ ব্যাংক। তার ভিত্তিতে এনআরবি ব্যাংককে জরিমানা করা হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত চলমান রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments