বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিপিএলের ম্যাচ স্থগিত বিসিবির
spot_img
spot_img

বিপিএলের ম্যাচ স্থগিত বিসিবির

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: না ফেরার দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চলছে রাষ্ট্রীয় শোক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও দেশের শোকাবহ পরিবেশের কারণে মঙ্গলবারের নির্ধারিত ম্যাচগুলো আয়োজন করা হচ্ছে না।

বিবিসির মিডিয়া বিভাগ জানায়, আজকের সূচিতে থাকা সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। স্থগিত হওয়া ম্যাচগুলোর সংশোধিত সময়সূচি ও ভেন্যু সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

এদিকে আলাদা এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিসিবি গভীরভাবে শোকাহত।

বিসিবি স্মরণ করে জানিয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাঁর সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং খেলাটির বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়, যা আজকের সাফল্যের পথ সুগম করেছে।

বিসিবি জানিয়েছে, এই শোকাবহ সময়ে তারা পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments