ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে বোনাস ডিভিডেন্ড ০৫ শতাংশ এবং ক্যাশ ডিভিডেন্ড ১০ শতাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬ টাকা ০৫ পয়সা।
আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫০ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments