ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ ডিভিডন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ ক্যাশ ও বাকী ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ০১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৬১ পয়সা।
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯৬ পয়সা।
আগামী ২২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments