বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিশ্বকাপে ফিরতে সব করবেন রাফিনিয়া
spot_img
spot_img

বিশ্বকাপে ফিরতে সব করবেন রাফিনিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইনজুরিতে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের ম্যাচ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের রাইট উইঙ্গার রাফিনিয়া। ব্রাজিল নকআউটে গেলে, প্রথম ম্যাচে তার ফেরার সম্ভাবনা একেবারেই কম। তবে শেষ ষোলোয় গেলে ফেরার ভালো সুযোগ আছে বার্সেলোনা তারকার। ওই ম্যাচ দিয়ে ফেরার লক্ষ্য নির্ধারণ করেছেন ব্রাজিলিয়ান তারকা।

নিজের সোস্যাল মিডিয়ায় রাফিনিয়া বলেছেন, ‘আমার সব সময় নিজের থেকে অনেক কিছু চাই, প্রতিদিন কঠোর পরিশ্রম করি। এটায় কোন পরিবর্তন আসবে না। দ্রুত মাঠে ফিরতে আমি আমার সাধ্যের মধ্যে সবটুকু করবো। আমি আমার সতীর্থদের পাশে থাকতে চাই, যে লক্ষ্য নিয়ে বিশ্বকাপে এসেছি তা পূরণ করতে চাই।’

ব্রাজিলের জার্সিকে সম্মান করতে হবে ও ব্রাজিলিয়ান ভক্তদের মধ্যে আনন্দ ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেন ব্রাজিলের এই নাম্বার টেন, ‘আমি মানসিকভাবে শক্ত আছি। ব্রাজিলের এই জার্সিকে আমার সম্মান করতে হবে।’

স্কটল্যান্ডের বিপক্ষে রাফিনিয়ার জায়গায় শুরুর একাদশে কে থাকবেন তা নিয়ে কিছু পরিষ্কার করেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে ইঙ্গিত দিয়েছেন বোর্না মাউখের ১৯ বছর বয়সী উইঙ্গর রায়ান শুরুর একাদশে থাকতে পারেন। সেক্ষেত্রে লুইস হেনরিকে বদলি হতে পারেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments