মঙ্গলবার, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকবিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
spot_img
spot_img

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। অঞ্চলটিতে সংঘাতের প্রভাব দীর্ঘায়িত হওয়ায় সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারের মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৯১ ডলারে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে। এ ধরনের তেলের দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩২ ডলারে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযানের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এখনো বাজারে প্রভাব ফেলছে। যদিও অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি ধীরে ধীরে বাড়ার কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তারপরও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তেলের দাম বৃদ্ধির অন্যতম কারণ হয়ে আছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহে চাপ বাড়তে পারে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও ওঠানামার মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments