শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হবে আজ
spot_img
spot_img

বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হবে আজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এ বিসিএসে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়তে পারে। আজ গণমাধ্যমকে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে পিএসসি’র চেয়ারম্যান সোহরাব হোসাইন জানান, আমরা চলতি মাসেই ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করতে চাই। সেভাবেই কাজ করা হচ্ছে। আশা করছি মার্চেই ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করতে পারব। ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তখনই বলা হয়েছিল।

উল্লেখ্য, ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা এ বিসিএসে। তবে এসব পদের সঙ্গে বিসিএসে কাস্টমস ক্যাডারে আরও ৪০টি পদ বাড়তে পারে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments