ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন ছিলো মঙ্গলবার, ২১ মার্চ। ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন শাকিব। ছেলেকে কোলে বসানো ছবি পোস্ট করে শাকিব লিখেছেন, শুভ জন্মদিন বাবা।

শেহজাদ খান বীরের জন্মের সময়ের একটি ছবি দিয়ে ছেলের জন্মদিনে মা চিত্রনায়িকা বুবলীও নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট শেয়ার করেছেন।
বীরের মা বুবলী লিখেছেন, জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা। তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিলো আমি যেন স্বর্গে আছি। তোমাকে বুকে নেবার পর কি যে শান্তি লেগেছিলো। স্বর্গের সুখ বুঝি এমনই হয়। তখন অনেক কেঁদেছিলাম বাবা কিন্তু অবশ্যই তা অনেক শান্তি আর সুখের কান্না ছিল।
বুবলী আরোও লিখেছেন, তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী। অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা।
উল্লেখ্য, ঢালিউড সুপারস্টার শাকিব খানের দুই সন্তান। বড় ছেলের নাম আব্রাহাম খান জয় এবং ছোট ছেলে শেহজাদ খান বীর। সন্তানদের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সেভাবে এখন আর অভিনেতাকে দেখা যায় না। দুই নায়িকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সন্তানদের সঙ্গে প্রায়ই দেখা যায় তারকা শাকিবকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments