ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৭২.২০ টাকা। এদিন শেয়ারটির দর ১৮ টাকা ৫০ পয়সা বা ৯.৭০ শতাংশ কমেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। কোম্পানিটির লেনদেন শুরু করেছিলো ৭৫ টাকায়। আজ শেয়ারটির সর্বশেষ দর হয়েছে ৭৪.১০ টাকা। এ হিসেবে শেয়ারটির দর কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৫ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের সর্বশেষ ইউনিট দর হয়েছে ৮.৮০ টাকা। আজ প্রতিষ্ঠানটির ইউনিট দর কমেছে ৪০ পয়সা বা ৪.৩৫ শতাংশ।
লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফারইস্ট ইসলামী লাইফ, লিব্রা ইনফিউশন, একমি পেস্টিসাইডস, বিআইএফসি, কে অ্যান্ড কিউ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments