
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ মার্চ, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কম ২ টাকা ৯০ পয়সা বা ৩.৮১ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৭৩ টাকা ২০ পয়সা। এদিন সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের দর ৯ টাকা ৩০ পয়সা বা ৩.০৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ২.৮৯ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- শ্যামপুর সুগার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ওয়ানব্যাংক, জিলবাংলা সুগার মিলস, সোনালী লাইফ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments