
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৪.১০ টাকা দরে লেনদেন হয়।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফেডারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডিকম অনলাইন, ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স,ইস্টল্যান্ড ইন্সুরেন্স,ইউনাইটেড ইন্সুরেন্স, এশিয়া ইন্সুরেন্স এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments