
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৫ ফেব্রুয়ারি, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর ২২ টাকা বা ৮.৭২ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ২৪৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় বীচ হ্যাচারি লিমিটেডের আজ দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৭.৩৭ শতাংশ এবং মুন্নু অ্যাগ্রো জেনারেল মেশিনারিজ লিমিটেড ৫৫ টাকা বা ৫.৭২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- বেঙ্গল উইন্ডসোর, এএমসিএল প্রাণ, মুন্নু সিরামিকস,দেশ গার্মেন্টস,বিডি অটোকার্স, ফাইন ফুডস লিমিটেড এবং রংপুর ফাউন্ডারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

































Recent Comments