ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস ৩ এপ্রিল, ২০২৪ তারিখ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬০ শতাংশ। এদিকে ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারের দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৬ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় স্থানে এবং আলিফ ইন্ডাস্ট্রিসের শেয়ারের দর ৮.৩২ শতাংশ বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন দর বৃদ্ধির শীর্ষ তালিকায় আরও রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, লাভেলো, বিকন ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, কে এন্ড কিউ, এস্কয়ার নিট কম্পোজিট, কেডিএস এক্সেসরিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments