ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১৫ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় আজ লেনদেনের পরিমান বেড়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৫০ কোটি ২৭ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। শেয়ারটি সর্বশেষ ৯০ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। এদিন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৪০ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং রূপালী লাইফ ইন্সুরেন্স ৩০ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এডিএন টেলিকম, আমরা নেটওয়ার্কস, জেনেক্স ইনফোসিস, সি পার্ল বিচ, বিডিকম অনলাইন, সোনালী লাইফ ইন্সুরেন্স এবং বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments