ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৩ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোট ০৬ লাখ ৭২ হাজার টাকার। এবং মুন্নু সিরামিক ৯ কোটি ৮৫ লাখ ২১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রিফুয়েলিং, বসুন্ধরা পেপার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল হোটেল, মুন্নু এগ্রো, জেনেক্স ইনফোসিস এবং এডিএন টেলিকম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments