ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ৬ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ২৩৯ বারে ৫৫ লাখ ৯৩ হাজার ৫৫০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফের শেয়ার দর আজ কমেছে ৫ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫১ বারে ১৫ লাখ ৪৬ হাজার ৮৮৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বিআইএফসির শেয়ার দর আজ কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ২৬ বারে ১৫ হাজার ৪১৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – প্রাইম ইসলামী লাইফের ৩.৯৯ শতাংশ, রিং সাইনের ৩.৬৬ শতাংশ, সাভার রিফ্র্যাকটরিজের ৩.৫২ শতাংশ, এএমসিএলের (প্রান) ৩.৩০ শতাংশ, শাশা ডেনিমসের ৩.২৭ শতাংশ, প্রগ্রেসিভ লাইফের ৩.১৯ শতাংশ এবং এ্যাপেক্স ফুটওয়ারের ৩.১৯ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments