রবিবার, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবৃহস্পতিবার দর পতনের শীর্ষে ইউসিবি
spot_img
spot_img

বৃহস্পতিবার দর পতনের শীর্ষে ইউসিবি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর ৬০ পয়সা বা ৩.৮২ শতাংশ কমেছে।কোম্পানিটি সর্বশেষ ১৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩০৫ বারে ৬ লাখ ২৬ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৪ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে যমুনা ব্যাংক। আজ শেয়ারটির দর ৮০  পয়সা বা ৩ দশমিক ৩৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির দর  ৭০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে – আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১.৯৯ শতাংশ, নর্দার্ণ জুটের ১.৯৭ শতাংশ , পিপলস ইন্স্যুরেন্সের ১.৯৪ শতাংশ, সমতা লেদারের ১.৯২ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১.৯২ শতাংশ, ব্যাংক এশিয়ার ১.৯১ শতাংশ ও স্ট্যাইলক্রাফটের ১.৯০ শতাংশ শেয়ারের দর কমেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments