ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৭ মার্চ, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১১ টাকা ৪০ পয়সা বা ৯.৩৯ শতাংশ কমেছে। এদিকে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৭.৯৪ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ কমে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- উসমানিয়া গ্লাস শিট, আইপিডিসি ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments