
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫০৯ বারে ৫ লাখ ১০২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা স্টাইলক্রাফটের বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৩১ বারে ৩ লাখ ৬৫ হাজার ২৬৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কােটি ৫ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এ্যাপেক্স ফুডসের বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৩০ বারে ৩ লাখ ৯৫ হাজার ৪৪৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেএমআই সিরিঞ্জসের ৬.৮৪ শতাংশ, এম্বি ফার্মাসিউটিক্যালসের ৬.৬১ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৬.২৭ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৫.৩১ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.৮৩ শতাংশ, বেঙ্গল উইণ্ডসরের ৪.৭৬ শতাংশ এবং স্টান্ডার্ড সিরামিকের ৪.৫৪ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments