ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বৃহস্পতিবার ২০ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪২৪ টাকা ১০ পয়সা বা ৪৩.০৪ শতাংশ বেড়েছে। এদিকে সোনালী আঁশের শেয়ার দর ২০ টাকা ৭০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ৩৯ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এ তালিকায় আরও রয়েছে- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, জেমিনি সী ফুড, এপেক্স ফুডস, মনোস্পুল পেপার, মুন্নু এগ্রো, লিব্রা ইনফিউশন এবং রেনেটা পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
































Recent Comments