ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সদ্য তালিকাভুক্ত হওয়া কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার প্রতি দর বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। কোম্পানিটি ৮০ বারে ১ লাখ ১৭ হাজার ১৬২ টি শেয়ার লেনদেন করে যার বাজার মূল্য ১৭ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। দিনশেষে কোম্পানিটি ৯ হাজার ২৭ বারে ২ কোটি ১৪ লাখ ৬৬ হাজার ৮০১ টি শেয়ার লেনদেন করেছে যার বাজার মূল্য ৯৬ কোটি ৭৩ লাখ টাকা।
অপরদিকে তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ থাই এ্যালমুনিয়াম লিমিটেডের শেয়ার প্রতি দর বেড়ছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি আজ ১ হাজার ৮১৪ বারে ৪১ লাখ ৭৪ হাজার ৭৫২ টি শেয়ার লেনদেন করেছে যার বাজার মূল্য ১০ কোটি ৭৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – শাইনপুঁকুর সিরামিকসের ৯ দশমিক ৭৯, প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেডের ৯ দশমিক ৭৮ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭২ শতাংশ, সামিট এ্যালায়েন্স পোর্টের ৯ দশমিক ৭১ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ৯ দশমিক ৬৭ শতাংশ, লঙ্কা বাংলা ফাইন্যান্সের ৯ দশমিক ৫৮ শতাংশ এবং মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ৯ দশমিক ৩৩ শতাংশ শেয়ার প্রতি দর বৃদ্ধি পেয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments