শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবৃহস্পতিবার লাফার্জহোলসিমের লেনদেন বন্ধ
spot_img
spot_img

বৃহস্পতিবার লাফার্জহোলসিমের লেনদেন বন্ধ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর মাত্র দুই কর্মদিবস পর স্থগিত হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি লাফার্জহোলসিমের শেয়ার লেনদেন। এর আগে আর দুই কর্মদিবস কোম্পানিটির শেয়ার লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসে¤^র, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ৪০ শতাংশ চুড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর এই ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল। রেকর্ড ডেটের কারণে এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। এর আগে কোম্পানিটি অন্তর্বর্তীকালিন ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে।

রেকর্ড ডেটের আগে কোম্পানিটির শেয়ার আগামীকাল ও ২ এপ্রিল মোট দুই কর্মদিবস স্পট মার্কেটে ব্লকে লেনদেন হবে। আর ঘোষিত ডিভিডেন্ড পেতে যারা রেকর্ড ডেট পর্যন্ত কোম্পানিটির শেয়ার ধরে রাখতে বা ক্রয় করতে হবে। আর যারা রেকর্ড ডেটের আগে শেয়ার বিক্রি করে দিবে তারা ডিভিডেন্ড পাবেনা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৩ মে বিকাল ৩টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ২৯ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৪১ পয়সায়, যা ২০২৪ সালে ছিল ১৬ টাকা ১ পয়সা।

এছাড়া, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭ টাকা ৩১ পয়সা, যেখানে আগের বছর এটি ছিল ৬ টাকা ৮২ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments