পুঁজিবাজারে তালিকভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে

তথ্যমতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২৩ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে (জুলাই’২০-ডিসেম্বর’২০) বেক্সিমকোর প্রতি আয় হয়েছে ১ টাকা ৯২ পয়সা, যা আগের বছর একই সময়ে ৫৪ পয়সা ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৩ টাকা ৫৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৩ টাকা ২৯ পয়সা।





























Recent Comments