মঙ্গলবার, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবেক্সিমকোর পর্ষদ সভার আয়োজনের অনুমোদন দিয়েছে বিএসইসি
spot_img
spot_img

বেক্সিমকোর পর্ষদ সভার আয়োজনের অনুমোদন দিয়েছে বিএসইসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেট (এআইএম) থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তালিকাচ্যুতির ঝুঁকি অবশেষে কেটে যাওয়ার পথে। নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন ও বকেয়া আর্থিক হিসাব প্রকাশের জন্য পর্ষদ সভা আয়োজনের বিশেষ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বাংলাদেশ সংবাদ

রোববার (২১ জুন) বিএসইসি এই অনুমোদন দেয় বলে সোমবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানানো হয়। এর ফলে কোম্পানিটি আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) বিকেলে পর্ষদ সভা করতে পারবে।

বিএসইসি সূত্রে জানা যায়, বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ ও কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ নিশ্চিত করতে এই বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ করতে না পারায় ২ জানুয়ারি থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জের এআইএম-এ কোম্পানিটির গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্টস (জিডিআর) লেনদেন স্থগিত ছিল।

এআইএম-এর নিয়ম অনুযায়ী, কোনো সিকিউরিটিজ ছয় মাস টানা স্থগিত থাকলে তালিকাচ্যুতির ঝুঁকি তৈরি হয়। আগামী ২ জুলাই সেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তবে পর্ষদ সভার অনুমোদনের ফলে সেই ঝুঁকি অনেকটাই কমে গেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম গণমাধ্যমকে বলেন, আর্থিক প্রতিবেদন প্রকাশে জটিলতা নিরসনে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এতে কোম্পানিটি এখন পর্ষদ সভা করে বকেয়া আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করতে পারবে।

তিনি আরও বলেন, আর্থিক প্রতিবেদন প্রকাশ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এতে কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা জানা যাবে, লভ্যাংশ ঘোষণা সম্ভব হবে এবং বার্ষিক সাধারণ সভা আয়োজনের পথও উন্মুক্ত হবে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কোম্পানি সচিব মোহাম্মদ আসাদ উল্লাহ গণমাধ্যমকে জানান, বিএসইসির অনুমোদনের পর মঙ্গলবার বিকেলে পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় একাধিক বকেয়া প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে এবং সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে বিদেশে তালিকাভুক্ত জিডিআরধারী ছয়টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিএসইসি চেয়ারম্যানের কাছে দ্রুত পর্ষদ সভার অনুমোদনের অনুরোধ জানায়। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদনসহ একাধিক প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও সভায় পর্যালোচনা করা হবে।

এদিকে দীর্ঘ সময় আর্থিক প্রতিবেদন প্রকাশে জটিলতা থাকায় লন্ডন বাজারে কোম্পানিটির জিডিআর লেনদেন বন্ধ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে কোম্পানিটি এখন পুনরায় প্রতিবেদন প্রকাশ, লভ্যাংশ ঘোষণা এবং বার্ষিক সাধারণ সভা আয়োজনের দিকে অগ্রসর হতে পারবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments