বুধবার, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবেক্সিমকো ফার্মাসহ ১০ কোম্পানির ইপিএস দেখে নিন
spot_img
spot_img

বেক্সিমকো ফার্মাসহ ১০ কোম্পানির ইপিএস দেখে নিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির আজ প্রান্তিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলোর প্রকাশিত ইপিএস নিচে তুলে ধরা হলো:

বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি -মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ২৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ২ টাকা ২ পয়সা।

এদিকে গত ৯ মাসে (জুলাই,২০২০ -মার্চ’২০২১) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ২৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ৫ টাকা ৮৪ পয়সা।

ইস্টার্ন লুব্রিকেন্টস

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩১ টাকা ৮৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩ টাকা ৭১ পয়সা।

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৭ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৬ টাকা ৯ পয়সা।

যমুনা ব্যাংক লিমিটেড

প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৬০ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৪২ পয়সা ছিল।

অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে ব্যাংকটির ‌শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে  ১ টাকা ৫৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৪৫ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৪২ পয়সা।

অ্যাডভান্ট ফার্মা লিমিটেড

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২২ পয়সা।

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ২৭ পয়সা।

শেফার্ড ইন্ডাস্ট্রিজ

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি ২১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি ৭৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪১ পয়সা আয় হয়েছিল।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩.৯৯ টাকা (নেগেটিভ)। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১০.১২ টাকা। অর্থাৎ গেল বছর যেখানে কোম্পানিটির পজেটিভ ক্যাশ ফ্লো ছিল ১০ টাকার ওপরে। সেখানে এ বছর ক্যাশ ফ্লো প্রায় ৪ টাকা নেগেটিভ হয়ে গেছে।

এদিকে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.০১ টাকা। ৩১ মার্চ ২০২১ অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.৫৯ টাকা।

জেনারেশন নেক্সট ফ্যাশন

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১২ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ার প্রতি ৩ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ২৩ পয়সা আয় হয়েছিল।

মতিন স্পিনিং মিলস লিমিটেড

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৮৮ পয়সা।

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৬৯ পয়সা।

বিডিকম অনলাইন

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা।

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ‌ইপিএস হয়েছে ৭০ পয়সা। গত বছর একই সময়ে ৬৬ পয়সা ইপিএস হয়েছিল।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৭ পয়সা ছিল।

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ‌ইপিএস হয়েছে ৭ টাকা ৯৬ পয়সা। গত বছর একই সময়ে ৭ টাকা ৭৩ পয়সা ইপিএস হয়েছিল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments