
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: ব্যাপক দরপতনে সপ্তাহ শেষ করেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ২.৮৪ শতাংশ বা ৭৩০.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫০১৫.৫৫ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৩১ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ২.৪২ শতাংশ বা ৭৪.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩০০৯.০৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ২.৮৬ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ২.৫৯ শতাংশ বা ২৫৯.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৭৫৭.২২ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ১.৯০ শতাংশ কমেছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ২.২০ শতাংশ বা ২৬০.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬০৪.৪৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ৩.১৪ শতাংশ কমেছে।
ইউরোপের শেয়ারবাজার: আমেরিকার মতো ইউরোপের শেয়ারবাজারেও একই অবস্থা বিরাজ করেছে। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.২০ শতাংশ বা ১২.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬১৫৯.৩০ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ২.১২ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ৮৮.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২০৮৯.৩৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৯৬ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ৮.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৯০৯.৬৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৪০ শতাংশ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ১১০.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯১২৪.৩৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৫২ শতাংশ কমেছে।
এশিয়ার শেয়ারবাজার: ইউরোপ ও আমেরিকার শেয়ারবাজারে বেহাল অবস্থা থাকলেও অনেকটা ভালো অবস্থানে রয়েছে এশিয়ার শেয়ারবাজারে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ১.১৩ শতাংশ বা ২৫২.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৫১২.০৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১৫ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.৯৩ শতাংশ বা ২৩১.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪৫৪৯.৯৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩৫ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৩০ শতাংশ বা ৮.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৯৭৯.৫৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৪৯ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৪ শতাংশ বা ৩২৯.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৫১৭১.২৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.২৭ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৫ শতাংশ বা ১৪.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৬০৪.৫১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৫৫ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ম.সা


































Recent Comments