ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় অর্থাৎ ইপিএস (Consolidated) লোকসান হয়েছে ০.৯৯ টাকা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১.১৪ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮২ পয়সা। আগের বছর ছিলো ১৯ টাকা ৮০ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ হয়েছে ৪৮ পয়সা।
আগামী ৩০ অক্টোবর, ২০২২ রোববার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments