ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় বৈঠকে বসেছেন কোয়াডের চার সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা।
তারা হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৈঠকে ট্রাম্পের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যোগ দিয়েছেন।
এর আগে, মঙ্গলবার বিকেলে ম্যানিলায় পৌঁছে কোয়াড সদস্য রাষ্ট্রের নেতাদের সঙ্গে দেখা করেন ট্রাম্প। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করে বলেন, তিনি একজন খুব কঠিন মানুষ।
এরপর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ইঙ্গিত করে বলেন, তিনি হয়তো আরও বেশি কঠিন।
তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের দিকে ফিরে ট্রাম্প বলেন, আমরা ঠিক আছি।
কোয়াড নেতাদের সঙ্গে দেখা করার পর মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, এই মানুষগুলো ও দেশগুলোর সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



































Recent Comments