বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করল বাংলাদেশ ব্যাংক
spot_img
spot_img

বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করল বাংলাদেশ ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আধুনিকায়ন, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং সেবা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে নতুন একটি ব্যাংক-ইন্টারমিডিয়েটেড ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা দেয়। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বহির্মুখী রেমিট্যান্স প্রেরণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (সিডিপিএসপি) হিসেবে উল্লেখ করা হয়েছে।

নতুন ফ্রেমওয়ার্কের আওতায় ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) চালুর সুযোগ রাখা হয়েছে। এটি ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত-মূল্যের অ্যাকাউন্ট হিসেবে ব্যবহৃত হবে। এসব অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালিত একটি মাস্টার ডিভিএ-এর আওতায় পরিচালিত হবে।

সার্কুলারে বলা হয়েছে, ডিভিএর মাধ্যমে ব্যক্তিগত, চিকিৎসা ও সরকারি ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করা যাবে। পাশাপাশি সদস্যপদ ফি, আইটি সেবার মূল্য, ভিসা ফি, হোটেল বুকিংসহ বিভিন্ন অনুমোদিত খাতে অর্থ পরিশোধ করা যাবে। সীমিত পরিসরে অনলাইন ই-কমার্স লেনদেনও এ অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

এ সুবিধা রিটেনশন কোটা এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের স্থিতির বিপরীতেও প্রযোজ্য হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

তবে এ ধরনের সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগকে ডিজিটাল পেমেন্ট চ্যানেলকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতদিন ব্যাংকগুলো মূলত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

বাজারসংশ্লিষ্টদের মতে, নতুন এ ফ্রেমওয়ার্ক কার্যকর হলে ফ্রিল্যান্সিং, ই-কমার্স ও সেবা বাণিজ্যে আন্তর্জাতিক লেনদেন আরও সহজ হবে। একই সঙ্গে পেপ্যাল, স্ট্রাইপসহ বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনাও বাড়তে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments