ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদ সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ৮ আগস্ট, ২০২৩ তারিখ বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এছাড়াও ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক ও ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১০ আগস্ট, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এছাড়াও ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম ও ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
এসইএমএল আইবিবিএল শারিয়াহ ফান্ড: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আগামী ৬ আগস্ট, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আগামী ১০ আগস্ট, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আগামী ১০ আগস্ট, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
গ্রামীন ওয়ান স্কিম টু: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আগামী ১৪ আগস্ট, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments