ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। কোম্পানি দুইটির সভায় সমাপ্ত সময়ের নীরিক্ষিত ও অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে-
প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: পর্ষদ সভা আগামী ১১ জানুয়ারি, বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
একই সভায় কোম্পানিটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রকাশ করবে।
ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস: পর্ষদ সভা আগামী ৫ জানুয়ারি, বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২০২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments