ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত প্রকৌশল খাতের ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments