বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্যাংকে তিন লাখ টাকা পর্যন্ত জমায় শুল্ক ছাড়
spot_img
spot_img

ব্যাংকে তিন লাখ টাকা পর্যন্ত জমায় শুল্ক ছাড়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্যাংকে তিন লাখ টাকা পর্যন্ত জমায় কর ছাড়ের প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মানুষকে কিছুটা স্বস্তি দিতে তিন লাখ টাকা পর্যন্ত স্থিতির ওপর আবগারি শুল্ক শূন্য করার প্রস্তাব করেছেন তিনি। বর্তমানে এক লাখ পার হলেই ১৫০ টাকা শুল্ক কাটা হয়।

আমানতের ওপরই কেবল আবগারি শুল্ক কাটা হয়, তেমন না। আমানত, ঋণ বা অন্য যে কোনো ধরনের জমার ভিত্তিতে বছরে একবার আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কেটে সরকারি কোষাগারে জমা করে ব্যাংকগুলো।

বিদ্যমান নিয়মে- এক লাখ টাকার বেশি থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা কাটা হতো। আগামী অর্থবছর প্রথম ধাপ শুরু হবে তিন লাখ টাকা থেকে। বর্তমানে পাঁচ লাখ টাকার বেশি থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা কাটা হয়। আর ১০ লাখ টাকার বেশি থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ৩ হাজার, ৫০ লাখ টাকার থেকে এক কোটি টাকা হলে ৫ হাজার, এক কোটির বেশি থেকে ২ কোটি টাকা পর্যন্ত ১০ হাজার টাকা কাটা হয়। আর ২ কোটির বেশি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ২০ হাজার টাকা এবং ৫ কোটি টাকার বেশি যে কোনো অংকের ওপর ৫০ হাজার টাকা শুল্ক কাটা হয়।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জনসাধারণকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এক লাখ টাকার পরিবর্তে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক কাটা হবে না।

এটি দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার বাজেটের বক্তব্য সম্প্রচার করা হচ্ছে।

প্রতিবছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার সংসদ না থাকায় তা ঘোষণা করা হচ্ছে বেতার-টেলিভিশনের মাধ্যমে। এবারের বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা গত অর্থ বছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। এর আগে আজ দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments