ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ২০২৪ সালের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
ব্যাংক এশিয়া পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
এদিকে ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি ৬ মাসের জন্য (২৮ জুন-২৭ ডিসেম্বর ২০২৫) ব্যবসায় বিনিয়োগকারীদের জন্য বাৎসরিক ১০ শতাংশ হারে কূপণ রেট ঘোষণা করেছে। কূপণ রেট ঘোষণাকে কেন্দ্র করে সোমবার আজ (২৩ জুন) বন্ডটির লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ




























Recent Comments