বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্যাংক কর্মকর্তাদের পদত্যাগপত্র জমা দেয়ার জন্য বাধ্য করা হচ্ছে: বিডব্লিউএবি
spot_img
spot_img

ব্যাংক কর্মকর্তাদের পদত্যাগপত্র জমা দেয়ার জন্য বাধ্য করা হচ্ছে: বিডব্লিউএবি

ডেইলী শেয়ারবাজার ডেস্ক:

ব্যাংকার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) ব্যাংকের সিনিয়র কর্মকর্তাদের পদত্যাগপত্র জমা দেয়ার জন্য বাধ্য করা হচ্ছে বলে দাবি করেছে। কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে এই অভিযোগ সংগঠনটির। ব্যাংকগুলোর এমন আচরণে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে ব্যাংকগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার বিডব্লিউএবি’র পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিডব্লিউএবি’র প্রেসিডেন্ট কাজী মো. শফিকুর রহমানের পাঠানো বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির এ দুঃসময়ে সম্প্রতি ২/৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অমানবিক সিদ্ধান্ত নিয়ে তাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদেরকে (যারা ১৫/২০ বছর ধরে ব্যাংকে সেবা প্রদান করে আসছেন) পদত্যাগপত্র জমা দেয়ার জন্য বাধ্য করছে। এ ধরনের পরিস্থিতির শিকার কয়েকজন ব্যাংক কর্মকর্তা তাদের অসহায়ত্বের কথা বিউব্লিউএবি’র কাছে জানিয়েছেন।

এমনকি এ অবস্থার কোন গ্রহণযোগ্য উত্তর তারা তাদের পরিবারের কাছে দিতে সক্ষম হন নাই। এই কর্মকর্তারা তাদের দীর্ঘ কর্মজীবনে আন্তরিকতার সঙ্গে সেবা দিয়েছেন এবং ব্যাংকের বিকাশ ও উন্নয়নে ভূমিকা রেখেছেন।

তাদের ধারণা ছিল ব্যাংকের স্বাভাবিক নিয়মে তারা অবসর গ্রহণ করবেন। কিন্তু হঠাৎ এই ধরনের সিদ্ধান্তে তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন এবং অসহায় হয়ে পড়েছেন।

বিউব্লিউএবি’র পক্ষ থেকে এ ব্যাপারে গভীর দুঃখ এবং উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কর্তৃপক্ষকে মানবিক দৃষ্টিকোণ থেকে এবং কর্মকর্তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও সেবার বিষয়টি বিবেচনা করে তাদের পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য এবং নতুন কোন কর্মকর্তাকে পদত্যাগ করতে বাধ্য না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

বিউব্লিউএবি বলছে, এ ধরনের সিদ্ধান্তের ফলে ব্যাংক কর্মকর্তারা হতাশ হবেন এবং তারা কাজে আগ্রহ হারিয়ে ফেলবেন। তারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন ও চাকুরির নিরাপত্তাহীনতায় ভুগবেন। এর ফলে ব্যাংকের স্বাভাবিক বিকাশ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

তদুপরি ওই ব্যাংকের মানব সম্পদ বিষয়ে নেতিবাচক মনোভাব তৈরি হবে। আমরা আশঙ্কা করছি, অন্য ব্যাংকের কর্মকর্তারা এই ধরনের ব্যাংকে যোগদান করতে ইচ্ছুক হবেন না। এমনকি নতুন কর্মকর্তারাও যোগদানের বিষয়ে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবেন। সর্বোপরি ওই ব্যাংকগুলোর ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments