
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে ২১ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাসের বিস্তার রোধে সার্বিক কার্যাবলি/চলাচলের ওপর আট দিনের বিধিনিষেধ দিয়েছে সরকার। বিধি নিষেধে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ব্যাংক খোলা থাকবে কিনা এ সংক্রান্ত বিষয়ে এখনো পর্যন্ত কোন নির্দেশনা দেয়নি বাংলাদেশ ব্যাংক। আর বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার অপেক্ষায় রয়েছে পুঁজিবাজার। কারণ ব্যাংক বন্ধ থাকলে পুঁজিবাজারও বন্ধ থাকবে। তবে আগামী ৮ দিন ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে উভয় সংকট তৈরি হয়েছে।
যদিও এই ৮ দিনের মধ্যে পহেলা বৈশাখ, শুক্র এবং শনিবার এমনিতেই ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে বাকি ৫ দিন ব্যাংক বন্ধ রাখা হবে কি হবে না তা বাংলাদেশ ব্যাংকের ওপর নির্ভর করছে। আর এদিকে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারও খোলা থাকবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে- এমন বক্তব্য দেওয়া হয়েছে।
এদিকে আগামী ৮ দিন পুঁজিবাজার বন্ধ থাকতে পারে বিনিয়োগকারীদের মনে এমন আতঙ্ক তৈরি হয়েছে। যে কারণে নগদ অর্থের প্রয়োজনে অনেকে আগামীকাল হাতে থাকা শেয়ার বিক্রি করবেন। এতে পুঁজিবাজারের ওপর অতিরিক্ত শেয়ার বিক্রির চাপ তৈরি হবে যার নেতিবাচক প্রভাব বাজারের ওপর পড়বে বলে আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
























Recent Comments