বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণব্যাপক উত্থানে শেয়ারবাজার: মুনাফা গুনছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ব্যাপক উত্থানে শেয়ারবাজার: মুনাফা গুনছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় ও শেষ কার্যদিবসে সূচকে বড় উত্থানের পাশাপাশি দৈনিক লেনদেনেও ব্যাপক বেড়েছে। এছাড়া বেশিরভাগ শেয়ার দরে রয়েছে ইতিবাচক প্রভাব। ধারাবাহিক উত্থানের ফলে বিনিয়োগকারীরাও মুনাফার স্বাদ নিচ্ছেন। পুঁজিবাজারে আজ ৪৬.৪৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৫ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯২ শতাংশ বা ৬০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৯৬.০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৯.৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৮৫.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪২টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৪.৭১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৮৩ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৬৬৫ শেয়ার ৩ লাখ ৪৯ হাজার ৩৪৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৫১১ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৪ শতাংশ বা ৫৪.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৫৩৫.৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪২৪.৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩৬৬.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৮টির, কমে ১৭০টির এবং অপরিবর্তিত রয় ২৭টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৬.৪৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮২ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭৫২ শেয়ার ৩ লাখ ৪৬ হাজার ৪৬৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ ২৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৯৭ কোটি ১৭ লাখ ৩৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯২ শতাংশ বা ১৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৮৮.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮১ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৯৫৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮০ কোটি ১১ লাখ ৪৬ হাজার ৫৮৬ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ৩৭১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments