সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণব্যাপক কারেকশনে পুঁজিবাজার: কমেছে লেনদেন
spot_img
spot_img

ব্যাপক কারেকশনে পুঁজিবাজার: কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৯ আগস্ট সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৩২.১৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৯ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৬.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪০৭.৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৩.৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭৫.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩ টির, কমেছে ১৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩২.১৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪২ কোটি ৬৯ লাখ ৪৩ হাজার ৩৫১ টি শেয়ার ২ লাখ ৮৭ হাজার ৬০১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৭৪৪ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৪ শতাংশ বা ৪৬.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৪০১.৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৯০.৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৭১.০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ২১৯ টির, কমেছিলো ১০২ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৬১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৭.৩৩ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ৫২ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার ৯২৬ টি শেয়ার ৩ লাখ ১৭ হাজার ৩৩০ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ২ হাজার ১০৫ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৬০ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৫.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৮২৯.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১১৪ টির, কমেছে ১৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২ কোটি ২ লাখ ৫৮ হাজার ১০৫ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ৫৮ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ১৯৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৬ কোটি ২৫ লাখ ৬ হাজার ৯০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments