
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১৫ এপ্রিল, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৮.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ১৫ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪৫ শতাংশ বা ৮৫.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৭৮.৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৬.০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, কমেছে ৩৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৬৫০ টি শেয়ার ১ লাখ ১৬ হাজার ১৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৫৩ লাখ ২৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৯ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৩.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৮৬৪.০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৮২.২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.০৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৩২.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮৬ টির, কমেছে ১৫৭ টির এবং অপরিবর্তিত রয় ৫৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৬.৯৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৭ টি শেয়ার ১ লাখ ২৪ হাজার ৯৯২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৪৩ কোটি ৮৪ লাখ ১৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭৬ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৮ শতাংশ বা ১৯৮.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ৫৩৪.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০ টির, কমেছে ১৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৭৮ লাখ ৪২ হাজার ১৮৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments