ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১৪ সেপ্টেম্বর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৯.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৪ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৭ শতাংশ বা ৫০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৮৭.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৭.৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৩৩.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ১৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ৮১৯টি শেয়ার ২ লাখ ১৯ হাজার ৬৭৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৩০৭ কোটি ৭৮ লাখ ১৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৯.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩৭.৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২৬.৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৫৩.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯ টির, কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৪.২১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৯১ লাখ ৪৩ হাজার ৭৫২টি শেয়ার ২ লাখ ২৯ হাজার ৫০২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৪৮০ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৭২ কোটি ২৯ লাখ ৩৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৫ শতাংশ বা ১৬৪.৬৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৯ হাজার ৬৮.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫০টির, কমেছে ১৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার ৭২০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ২ লাখ ৭৪ হাজার ২০৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪৮৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments