রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণব্যাপক পতনে সপ্তাহ শুরু: দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ব্যাপক পতনে সপ্তাহ শুরু: দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১ অক্টোবর, সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ১২.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৯.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৪.৯০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৫.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১২.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ৬১৩টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৯৪০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৯৩ লাখ ১৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৪.৬৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৬০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪০.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয় ১৫৪টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৩.১৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৭৯৭টি শেয়ার ১ লাখ ৭ হাজার ২৭৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪২২ কোটি ৩০ লাখ ৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০৯ কোটি ৬৩ লাখ ১৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৪ শতাংশ বা ২৭.৩৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৫৩.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ১০ লাখ ৩৮ হাজার ১২৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৭৭২ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৮ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ৬৪৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments