ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ নভেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্যাপক দরপতন দিয়ে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। তবে টাকা অংকে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। দিন শেষে আজ ১২.৯৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ৫০.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৫৫.৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৪.৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯৮.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৩০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১২.৯৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার ৫২০টি শেয়ার ১ লাখ ৬৭ হাজার ৮৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৪৫ কোটি ৫৫ লাখ ৫১ হাজার টাকা।
গতকাল ৪ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৮.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯০৬.৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬২.১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬০১.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৪.৯৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৮৬৮টি শেয়ার ১ লাখ ৭০ হাজার ৩৬৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৭ কোটি ১২ লাখ ৮২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৯ শতাংশ বা ১৮.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৭৮.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৪টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ১৬ লাখ ৩৬ হাজার ১২৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ১১৮ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৫৯ হাজার ৯৯৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments