পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২১-মার্চ,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী তৃতীয় প্রান্তিকে সাড়ে ১৫ গুণ লোকসানে জড়িয়েছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে ৯ মাসে (জুলাই,২১-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৬২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৮ পয়সা।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৩.৫০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল ৭২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২১ টাকা ৫৭ পয়সা। গত বছর একই সময় ২৯.১৩ টাকা ছিল।
এছাড়া, তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫.২৪ টাকা।গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫.৪৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments