বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওব্রেইন স্টেশনের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ
spot_img
spot_img

ব্রেইন স্টেশনের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা ব্রেইন স্টেশন ২৩ পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ০১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে ০৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোম্পানিটির  কিউআইও আবেদন চলবে। কোম্পানিটির কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্রেইন স্টেশন ২৩ পিএলসির কিউআইও আবেদনে আগ্রহীদের আগামী ২১ আগস্টের আগে পুঁজিবাজারে অন্তত ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। পাশাপাশি সাবস্ক্রিপশন ফি নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করতে হবে।

গত ০৯ জুন বিএসইসির ৯১১তম কমিশন সভায় কিউআইও অনুমোদন পাওয়া ব্রেইন স্টেশন ২৩ পিএলসি পুঁজিবাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কম্পিউটার ও আইটি সামগ্রী ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ১ জুলাই, ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত সময়কালের তিন মাসের আর্থিক বিবরণ অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। এদিকে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৮ পয়সা।

উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments