বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্র্যাক ব্যাংক-এর প্রগতি সরণি শাখা ও নিকুঞ্জ উপশাখা উদ্বোধন
spot_img
spot_img

ব্র্যাক ব্যাংক-এর প্রগতি সরণি শাখা ও নিকুঞ্জ উপশাখা উদ্বোধন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্থানীয় গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ঢাকার প্রগতি সরণিতে একটি শাখা এবং নিকুঞ্জে একটি উপশাখা চালু করেছে।

ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন গত ২ আগস্ট, ২০২২ প্রগতি সরণির আইকন সেন্টারে প্রগতি সরণি শাখা এবং হোল্ডিং# ৩, রোড# ১৩, জোয়ার সাহারা রোড, নিকুঞ্জে উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-এর উপ- ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেলিম আর. এফ. হোসেন বলেন, “বৃহত্তর ব্র্যাক পরিবারের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় আরও বেশি মানুষের কাছে পৌঁছার জন্য এবং নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য কাজ করে যাচ্ছে। ব্র্যাক ব্যাংক স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকদের উৎকর্ষ সেবার অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “প্রগতি সরণি শাখা ও নিকুঞ্জে উপশাখা চালুর মাধ্যমে ঢাকা মহানগরীর আর্থিকভাবে গুরুত্বপূর্ণ এই এলাকাগুলোর গ্রাহকরা তাদের সুবিধামত সবচেয়ে আধুনিক এবং অনলাইন ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন। আমরা এই শাখা ও উপশাখা চালুর মাধ্যমে এলাকার মানুষের জন্য ‘আনন্দময় ব্যাংকিং অভিজ্ঞতা’র প্রতিশ্রুতি নিয়ে এসেছি। বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং সুবিধাজনক ডিজিটাল ব্যাংকিং সক্ষমতার সমন্বয়ে ব্র্যাক ব্যাংক দেশের এক নম্বর টেকসই ব্যাংক হতে প্রতিশ্রুতিবদ্ধ।”

১৮৭টি শাখা, এসএমই শাখা /কৃষি শাখা এবং এসএমই সার্ভিস সেন্টার নিয়ে ব্র্যাক ব্যাংক এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক হিসাবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে মোট উপশাখার সংখা ৮টি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments