ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস ৪ এপ্রিল, ২০২৪ তারিখ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৩৭ কোম্পানির মোট ৫৪ কোটি ৩৩ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন করেছে প্রাইম ব্যাংক। কেম্পানিটির ১৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এদিকে ব্লকে ফাইন ফুডসের ৯ কোটি ২০ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৮৭ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লকে আরও লেনদেন কেরেছে রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ই-জেনারেশন, লাভেলো, বাংলাদেশ স্টিল, অগ্নি সিস্টেমস এবং মালেক স্পিনিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments