ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৫ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৯৫ কোম্পানির মোট ১০৮ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির আজ ৬০ কোটি ৩২ লাখ ৫৮ হাজার টাকার লেনদেন হয়েছে। এদিকে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৮ কোটি ৮১ লাখ ৮৬ হাজার টাকার লেনদেন হয়ে দ্বিতীয় এবং এ্যামারেল্ড অয়েলের ৩ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
আজ ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি ফাইন্যান্স, সোনালী লাইফ ইন্সুরেন্স, আরডি ফুড, সোনালী পেপার, স্কয়ার ফার্মা এবং গ্রামীণফোন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.


































Recent Comments