সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্লকে ২০২ কোটি টাকা লেনদেন
spot_img
spot_img

ব্লকে ২০২ কোটি টাকা লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৭ কোম্পানির ২০২ কোটি টা্কা লেনদেন হয়েছে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ৫৭ কোটি টাকা বা ৪০ শতাংশ বেশি লেনদেন হয়েছে।

তথ্যমতে, গত সপ্তাহে ৭৭টি কোম্পানির ৬ কোটি ২৯ লাখ ৬০ হাজার ৩৩৯টি শেয়ার ৪০৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২০২ কোটি ৩৩ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ৫৮ কোম্পানির ৩ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৯৫৯টি শেয়ার ১৪২ বার হাত বদলের মাধ্যমে ১৪৪ কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছিল।

অর্থাৎ সপ্তাহে ব্যবাধনে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন ৫৭ কোটি ৬২ লাখ ৯১ হাজার টাকা বা ৩৯.৮২ শতাংশ বেড়েছে।

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। ব্যাংকটির ৪৯ কোটি ৭৪ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ কোটি ৩২ লাখ ১৩ হাজার টাকার খুলনা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৩০ কোটি ৫১ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের।

ব্লকে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়ার ২ কোটি ৪২ লাখ ৩৯ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১১ কোটি ৬১ লাখ ৭৯ হাজার টাকার, বিএসআরএম স্টিলের ৫ লাখ ৫৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ২ কোটি ৬৯ লাখ ১৭ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৭৬ লাখ ৮২ হাজার টাকার, ফাইন ফুডের ১৫ লাখ ৭৬ হাজার টাকার, গ্রামীণফোনের ২ কোটি ৩ লাখ ৩২ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ২৩ লাখ ৮০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ লাখ ৫৬ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১৮ লাখ ৯২ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৬১ লাখ ৬৮ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৭৪ লাখ ৮১ হাজার টাকার, নুরানী ডাইংয়ের ৭ লাখ ৭৯ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ১ কোটি ১৫ লাখ ৯২ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ১৩ লাখ ৩৫ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ১৮ লাখ ৪৮ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফের ৩ কোটি ৫২ লাখ ৩৯ হাজার টাকার, পূবালী ব্যাংকের ৫৬ লাখ ২৩ হাজার টাকার, সিলকো ফার্মার ১০ লাখ ৬৩ হাজার টাকার, সিমটেক্সের ৪৪ লাখ ৬০ হাজার টাকার, সিঙ্গারের ৩ কোটি ৮১ লাখ ৩৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ৪ কোটি ১৬ লাখ ২১ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৭৩ লাখ ৭০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৩০ লাখ ৫৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৯ লাখ ৭ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের কোটি ৬৪ লাখ ৮৮ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ২ কোটি ২৫ লাখ ২১ হাজার টাকার, এডিএন টেলিকমের ২১ লাখ ৪৪ হাজার টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার, আমান ফিডের ৭৭ লাখ ৯৭ হাজার টাকার, বিকন ফার্মার ২ কোটি ৪৮ লাখ টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫২ লাখ ৫০ হাজার টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ৯৬ লাখ ৩৩ হাজার টাকার, ফার কেমিক্যালের ৫ লাখ ৮৮ হাজার টাকার, আইডিএলসির ২০ লাখ ২৪ হাজার টাকার, আইএফআইসির ৫৯ লাখ ৯৫ হাজার টাকার, আইএলএফএসএলের ৭ লাখ ১৫ হাজার টাকার, মুন্নু জুটের ৩১ লাখ ৩১ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ১৯ লাখ ৭২ হাজার টাকার, পেনিনসুলার ১১ লাখ ৭৭ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৩২ লাখ ৭৪ হাজার টাকার, রানার অটোর ২৬ লাখ ২০ হাজার টাকার, সায়হাম কটনের ৫ লাখ ১০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫ লাখ ৪ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ২৪ লাখ ৬৪ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৫ লাখ ৭ হাজার টাকার, ম্যারিকোর ১ কোটি ১৯ লাখ ৫৪ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৬ লাখ ৫৬ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ৪১ হাজার টাকার, রিং শাইনের ২৭ লাখ ৩০ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ২২ লাখ ২৫ হাজার টাকার, এসিআইয়ের ১৯ কোটি ৮১ লাখ ৮৪ হাজার টাকার, বেক্সিমকোর ১৮ লাখ ৭৫ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৯ লাখ ৭৬ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৫৪ লাখ ৩০ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৫ কোটি ৩১ লাখ ৭ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ ১৮ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ১১ লাখ ৬৬ হাজার টাকার, আরএকে সিরামিকের ১৩ লাখ ৭৭ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১২ লাখ ৫০ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৫ লাখ ৮৫ হাজার টাকার, শাশা ডেনিমসের ১৫ লাখ ২১ হাজার টাকার, সিলভা ফার্মার ৬ লাখ ৫৬ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ১৫ লাখ ২০ হাজার টাকার, এপেক্স ফুডের ৫ লাখ ৮ হাজার টাকার, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ১১ লাখ ২৯ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ১২ লাখ ১ হাজার টাকার, খান ব্রাদার্সের ২৭ লাখ ৫৬ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৫ লাখ ৬ হাজার টাকার, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ লাখ ৭ হাজার টাকার, পপুলার ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ৪৬ হাজার টাকার এবং সী পার্লের ১৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments