ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ১২ মার্চ, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৩৮ কোম্পানির মোট ২২ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন করেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির আজ ৬ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে।
এছাড়াও ৩ কোটি ৫৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে আমান কটন দ্বিতীয় এবং ২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করে বাংলাদেশ ফাইন্যান্স তৃতীয় হয়েছে।
ব্লকে আরও লেনদেন করেছে- কাসেম ইন্ডাস্ট্রিজ, রবি, লাভেলো, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, প্রভাতি ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments