ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ (রোববার) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৬১ কোম্পানির মোট ৬৯ লাখ ৮৮ হাজার ২৩টি শেয়ার ২৮ কোটি ২ লাখ টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বিএসআরএম স্টিল লিমিটেড। কোম্পানিটির ৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ই-জেনারেশনের ২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং সী পার্ল বিচের ১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- একমি পেস্টিসাইডস, সিটি ব্যাংক, এমারেল্ড অয়েল, ফাইন ফুডস, ন্যাশনাল ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স এবং শ্যামপুর সুগার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments